News Flash

  • Home
  • খেলা
  • Odisha:ওড়িশায় জাতীয় দাবায় ৯-ম রাউন্ডে অপরাজেয় ত্রিপুরার তিন দাবাড়ু
Image

Odisha:ওড়িশায় জাতীয় দাবায় ৯-ম রাউন্ডে অপরাজেয় ত্রিপুরার তিন দাবাড়ু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। দিগন্ত, অনাবিল দু’জনেই জয়ে ফিরেছে। অর্শিয়াকে অবশ্য তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমঝোতা করে ম্যাচ ড্র-তে করমর্দন করতে হয়েছে। ওড়িশায় আয়োজিত জাতীয় অনূর্ধ্ব ১৭ গার্লস চেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অর্শিয়া আজ, বৃহস্পতিবার নবম রাউন্ডে ওড়িশার সাইরুপার সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ১১ রাউন্ডের খেলায় ৯ রাউন্ডের শেষে অর্শিয়া এ পর্যন্ত সাড়ে চার পয়েন্ট পেয়ে রেংকিংয়ে কিছুটা স্থিতিশীল রাখতে পেরেছে। প্রথম রাউন্ডে অর্শিয়া, ওড়িশার প্রত্যাশা জেনা-কে, তৃতীয় রাউন্ডে কর্নাটকের মনসা-কে, ষষ্ঠ রাউন্ডে আসামের সুস্মিতা ভৌমিক-কে এবং সপ্তম রাউন্ডে কেরালার আস্থা জয়-কে পরাজিত করেছে। আপাতত: অর্শিয়া ৩১ নম্বর রেঙ্কে রয়েছে। পরবর্তী ২ রাউন্ডের খেলায় সাফল্য পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে, ওড়িশার কিট ও কিস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় ওপেন দাবার আসরে ত্রিপুরার দিগন্ত রায় আজ ৯ম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে তার প্রতিদ্বন্দ্বী ওড়িশার সত্যম সর্বজিৎ মিশ্র-কে। এ পর্যন্ত ৯ রাউন্ডের শেষে দিগন্ত পাঁচ পয়েন্ট পেয়ে ২৫-তম রেঙ্কে উঠে এসেছে। প্রথম রাউন্ডে দিগন্ত তেলেঙ্গানার ক্যান্ডিডেট মাস্টার কার্তিক সাই-কে হারিয়ে, তৃতীয় রাউন্ডে মধ্যপ্রদেশের মিশ্র কামাত-কেও হারিয়েছিল। ৪র্থ রাউন্ডে ওড়িশার জগদীশ বারীকের সঙ্গে ড্র-এর পর ষষ্ঠ রাউন্ডে ফের জয়ী হয়েছিল বিহারের দিব্যাংশু কুমার সিং-কে হারিয়ে। অষ্টম রাউন্ডে পশ্চিমবঙ্গের অংশুমান গাঙ্গুলী সঙ্গে ম্যাচ ড্র করতে বাধ্য হয়েছিল। একই টুর্নামেন্টে ত্রিপুরার অপর দাবারু অনাবিল গোস্বামীও আজ নবম রাউন্ডে দুরন্ত জয় পেয়েছে। হারিয়েছে পশ্চিমবঙ্গের প্রিয়াংশু বড়ুয়া-কে। ৯ রাউন্ডের শেষে অনাবিলও ৫ পয়েন্ট পেয়ে আপাতত ২৭ তম রেঙ্কে উঠে এসেছে। প্রথম রাউন্ডে অনাবিল মহারাষ্ট্রের গৌরাঙ্গ ভাঘের কাছে হারলেও পরবর্তী দুই রাউন্ডে তামিলনাড়ুর বালসুব্রামানিয়াম ও গোকুল কৃষ্ণকে হারিয়ে বেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে অনাবিল ফের পরপর দুটো জয় পেয়েছে ওড়িশার তন্ময় তালিন বেহেরা ও হরিয়ানার বিভানকে হারিয়ে। ৯ জুলাই পর্যন্ত পরপর দুইদিন আরও দুই রাউন্ডের খেলায় ত্রিপুরার দাবাড়ু-রা জয়ের ধারা অব্যাহত রাখলে তাদের রেংকিং অনেকটা উঁচুতে উঠে আসবে বলে ক্রীড়া মহলের প্রত্যাশা।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top