News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Himanta Biswa Sharma:মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে ব্যতিক্রম মাসডোর মাদক-বিরোধী সজাগতা অভিযানের টি-শার্ট ও পেন্টিং
Image

Himanta Biswa Sharma:মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে ব্যতিক্রম মাসডোর মাদক-বিরোধী সজাগতা অভিযানের টি-শার্ট ও পেন্টিং

গুয়াহাটি, ৭ জুলাই (হি.স.) : মাদকদ্রব্য, তামাক ও সুরার বিরুদ্ধে ব্যতিক্রম মাসডোর উদ্যোগে চলমান ৬০ দিনের সজাগতা অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাতে অভিযানের একটি টি-শার্ট এবং একটি পেন্টিং তুলে দিয়েছেন সংগঠনের সভাপতি ড. সৌমেন ভারতীয়া।

আজ বৃহস্পতিবার এই খবর জানিয়ে ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া বলেন, গত ৪ জুন রাজভবন প্রাঙ্গণ থেকে ৬০ দিনের মাদকদ্রব্য, তামাক ও সুরার বিরুদ্ধে সজাগতা অভিযান শুরু করেছেন তাঁরা। অভিযানের সমাপ্তি ঘটবে ২ আগস্ট। এই অভিযানের অঙ্গ হিসেবে গত ২৬ জুন তাজ ভিভান্টায় আন্তর্জাতিক মাদক ব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী দিবস উপলক্ষ্যে এক লাইভ পেন্টিং কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গত ২ জুলাই সকাল ছয়টায় গুয়াহাটির হোটেল ল্যান্ডমার্ক থেকে এক সাইকেল রেলির আয়োজন করা হয়েছিল।

সৌমেন জানান, মুখ্যমন্ত্রীকে তিনি তাঁদের মাদকদ্রব্য, তামাক ও সুরার বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে অবগত করেছেন। সব শুনে মুখ্যমন্ত্রী ড. শর্মা ব্যতিক্রম মাসডোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে ড. সৌমেন ভারতীয়া মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করে সুস্থ জীবন-যাপন করার আহ্বান জানিয়েছেন। আশা ব্যক্ত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ‘ড্রাগস-মুক্ত অসম’-এর পরিকল্পনায় তাঁদের এই অভিযান প্রচুর সহায়-সহযোগিতা করবে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top