মুম্বই, ৭ জুলাই (হি.স.): মুম্বইয়ের পওয়াই এলাকায় আগুন লাগল একটি সুপার মার্কেটে। বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ হীরানন্দানি পওয়াই এলাকায় অবস্থিত হাইকো সুপার মার্কেটে আগুন লাগে। বৃষ্টির মধ্যেই ধোঁয়া বেরোতে দেখা যায় ওই সুপার মার্কেট থেকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে, আগুন নেভাতে আসে দমকলের ১২টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ হীরানন্দানি পওয়াই এলাকায় অবস্থিত হাইকো সুপার মার্কেটে আগুন লাগে। প্রথমে আগুন নেভাতে আসে দমকলের ৯টি ইঞ্জিন, পরে আরও তিনটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। দমকলের মোট ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।



















