News Flash

  • Home
  • প্রধান খবর
  • Vice-presidential Vote Election: উপ-রাষ্ট্রপতি ভোট নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদে ভোট
Image

Vice-presidential Vote Election: উপ-রাষ্ট্রপতি ভোট নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদে ভোট

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ষোড়শ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। আগামী ৬ আগস্ট দেশের দ্বিতীয় শীর্ষ পদ উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের ভোটদানের মাধ্যমে উপ-রাষ্ট্রপতি নির্বাচন করা হয়।

ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজে রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য এবং ১২ জন মনোনীত সদস্য রয়েছেন। লোকসভার আছেন ৫৪৩ জন নির্বাচিত সদস্য। ইলেক্টোরাল কলেজে মোট সদস্য সংখ্যা ৭৮৮। উপ-রাষ্ট্রপতি পদে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ আগামী ১০ই আগস্ট শেষ হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী তার আগেই পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখ হবে উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন। ভোটাভুটির প্রয়োজন হলে তা ওই দিনই বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে গ্রহণ করা হবে। গণনাও শেষ করা হবে ওই একই দিনে।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top