News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশের, বললেন কংগ্রেসকেই অনুসরণ করছে তাঁরা
Image

বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশের, বললেন কংগ্রেসকেই অনুসরণ করছে তাঁরা

লখনউ, ৫ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যাবহার করছে বলে অভিযোগ করে মঙ্গলবার অখিলেশ বলেছেন, কংগ্রেসকেই অনুসরণ করছে বিজেপি। এদিন লখনউতে অখিলেশ বলেছেন, “কংগ্রেস যখন দিল্লিতে ক্ষমতায় ছিল, তাঁরা বিরোধীদের পিছনে ইডি এবং সিবিআই-এর মত এজেন্সি লাগিয়ে দিত। তাঁদেরই অনুসরণ করছে বিজেপি। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ইডি শাসন করেছে। বিজেপি এই সংস্থাগুলির সুবিধা নিচ্ছে।”

দুর্নীতি শিখরে পৌঁছেছে বলেও দাবি করেছেন অখিলেশ। তাঁর কথায়, “দুর্নীতি চরমে পৌঁছেছে। নেপথ্যে থেকে কিছু শক্তি সরকার চালাচ্ছে… গণতন্ত্র বাঁচাতে এগিয়ে আসছে সমাজবাদী পার্টির সদস্যরা। আমাদের জনগণের সমর্থন প্রয়োজন।” প্রসঙ্গত, সদস্যপদ অভিযান শুরু করেছে সমাজবাদী পার্টি।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top