News Flash

  • Home
  • বিদেশ
  • আর্থিক সংকটে বিধ্বস্ত আর্জেন্টিনার নতুন অর্থমন্ত্রী সিলভিনা বাতাকিস
Image

আর্থিক সংকটে বিধ্বস্ত আর্জেন্টিনার নতুন অর্থমন্ত্রী সিলভিনা বাতাকিস

বুয়েনস আইরিস, ৪ জুলাই ( হি. স.) : আর্জেন্টিনার নতুন অর্থমন্ত্রী হচ্ছেন অর্থনীতিবিদ সিলভিনা বাতাকিস। অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে আর্জেন্টিনায়। এমন পরিস্থিতিতে আগেই ইস্তফা দেন অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান। টুইট করে দেশের সকলকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্টিন। তবে ঠিক কী কারণে তাঁর এই পদক্ষেপ, সে ব্যাপারে কিছুই জানাননি গুজম্যান। ওয়াকিবহাল মহলের মতে, মুদ্রাস্ফীতির চাপেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি।

গুজম্যানের ইস্তফার পর নতুন অর্থমন্ত্রীর খোঁজ শুরু করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। আর্থিক সংকটে বিধ্বস্ত আর্জেন্টিনাকে নতুন দিশা দেখাতে সিলভিনা বাতাকিসকেই ফার্নান্দেজ দায়িত্ব দিলেন। বাতাকিস ১৯৯৩ সালে আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লা প্লাটা থেকে অর্থনীতিতে ডিগ্রি এবং পাবলিক ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্রিটেনের ইউনিভার্সিটি অব ইয়র্কেরও ডিগ্রি রয়েছে সিলভিনার। নতুন অর্থমন্ত্রী সিলভিনা বাতাকিস দেশের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারেন, সেটাই এখন দেখার।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top