News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi: মনরেগা চিরকালের জন্য ভারতের শ্রমবাজারকে বদলে দিয়েছে তা জানেনই না প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: মনরেগা চিরকালের জন্য ভারতের শ্রমবাজারকে বদলে দিয়েছে তা জানেনই না প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী

ওয়ানাড, ২ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার কেরলের ওয়ানাডে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্থানীয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “মনরেগা চিরকালের জন্য ভারতের শ্রমবাজারকে বদলে দিয়েছে তা জানেনই না প্রধানমন্ত্রী।” রাহুল গান্ধী আরও বলেছেন, “তিনি (প্রধানমন্ত্রী) বুঝতে পারেননি যে মনরেগা ছিল লক্ষ লক্ষ মানুষের শেষ অবলম্বন ও বিরাট সুরক্ষা।”

ওয়ানাড সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সাংসদ রাহুল গান্ধী এদিন কোলয়াড়িতে মনরেগা কর্মীদের সঙ্গে মিলিত হন, সেখানে তিনি আরও বলেছেন, “লোকসভায় আমি যখন প্রধানমন্ত্রীকে মনরেগা-র বিরুদ্ধে কথা বলতে শুনেছিলাম তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি মনরেগা-কে ইউপিএ সরকারের ব্যর্থতার একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ বলে অভিহিত করেছেন। আমি উপলব্ধি করেছে যে প্রধানমন্ত্রী আসলে মনরেগা-র গভীরতা বুঝতে পারেননি।”

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top