News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভ আগরতলায়
Image

Protest:অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভ আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত অগ্ণিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন অব্যাহত রয়েছে এখনো৷ রাজ্য এর থেকে পিছিয়ে নেই৷ বিরোধী দলগুলি প্রায়  প্রতিদিনই এর বিরুদ্ধে সরব হচ্ছেন৷ শুক্রবারেও অগ্ণিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয় রাজধানী আগরতলায়৷ এদিন এআইডিওয়াইও, এআইডিএসও এবং এআইএমএসএস – এর যৌথ উদ্যোগে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ 

এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ এআইডিওয়াইও এর রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর বছরে দু কোটি চাকুরী দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই অনুযায়ী রাজ্য সরকারও বছরে রাজ্যে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা বলেছিলেন৷ সেই চাকরিগুলি না দিয়ে বেকার যুবক-যুবতীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে৷ তার ওপর এবার চুক্তিবদ্ধ চাকরির মাধ্যমে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে যুবসমাজকে৷ এ প্রকল্প অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন ভবতোষ দে সহ আন্দোলনরত প্রত্যেকে৷

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top