News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Narvekar: মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার পদে মনোনয়ন দেবেন্দ্র ঘনিষ্ঠ বিধায়ক রাহুলের
Image

Rahul Narvekar: মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার পদে মনোনয়ন দেবেন্দ্র ঘনিষ্ঠ বিধায়ক রাহুলের

মুম্বই, ১ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে মনোনয়পত্র জমা দিলেন কোলাবার বিজেপি বিধায়ক রাহুল নারভেকর। আগামী রবিবার স্পিকার পদে নির্বাচন হবে। শুক্রবার বিকেল পর্যন্ত আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি বলে বিধানসভা সূত্রের খবর। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় কোনও মনোনয়নপত্র জমা না পড়াই স্বাভাবিক সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে বসবেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল। তিনি প্রথমে শিবসেনা তারপর এনসিপি থেকে বিজেপিতে যোগ দেন। তিনি প্রবীণ এনসিপি নেতা রামরাজে নায়েক নিম্বলকারের জামাই।

গত প্রায় একবছর ধরে মহারাষ্ট্র বিধানসভায় স্পিকারের পদ ফাঁকা হয়ে রয়েছে। কংগ্রেস নেতা নানা পাটোলে স্পিকার পদে ইস্তফা দেওয়ার পর থেকেই কাজ সামলাচ্ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। পাটোলে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি। মহারাষ্ট্রে সাম্প্রতিক ডামাডোলের মধ্যেই ডেপুটি স্পিকার একনাথ শিন্দে-সহ ১৬ জন শিবসেনা বিধায়কের সদস্যপদ খারিজের জন্য তাঁদের চিঠি দেন। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। শীর্ষ আদালত ১১ জুলাই পর্যন্ত ওই বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top