News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়ায় ট্র্যাক ব্লক, বিলম্বিত শিলচরগামী রেল
Image

Teliamura:তেলিয়ামুড়ায় ট্র্যাক ব্লক, বিলম্বিত শিলচরগামী রেল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ জুন৷৷ তেলিয়ামুড়া রেলস্টেশনে রেললাইনে প্যানেল তথা রেল ট্রেক ব্লক হয়ে যাওয়াতে আগরতলা শিলচব গামী রেল ৩০ মিনিট বিলম্বিত হয়েছে৷ ফলে যাত্রী দুর্ভোগ চরমে ছিল৷ এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে৷

জানা গেছে, আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে যাত্রীবাহী রেল আচমকাই থমকে যায়৷ ফলে যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ এবং ভোগান্তি৷ পরবর্তীতে ঘটনার কারণ অনুসন্ধানে গিয়ে জানা যায় আগরতলা থেকে যাত্রী নিয়ে শিলচরগামী রেলের প্যানেল তথা রেল ট্রেক আচমকাই ব্লক হয়ে যায়৷ ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীবাহী রেল৷ একটা সময় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

যদিও রেল কর্মীরা তড়িঘড়ি হাত লাগায় সারাইয়ের  কাজে৷ প্রায় ৩০ মিনিট পর পুনরায় চালু হয় আগরতলা থেকে শিলচরগামী যাত্রীবাহী রেলটি৷ একটি সূত্র মারফত জানা যায়, রেলের প্যানেল তথা রেল ট্রেকটি লক করে দেওয়ার কারণেই  পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top