News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের তোড়জোড়, বিজেপি-শিন্ডে গোষ্ঠীর পৃথক কৌশল বৈঠকের সম্ভবনা
Image

মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের তোড়জোড়, বিজেপি-শিন্ডে গোষ্ঠীর পৃথক কৌশল বৈঠকের সম্ভবনা

মুম্বই, ৩০ জুন ( হি. স.) : উদ্ধব ঠাকরের ইস্তফার পরই নতুন সরকার গঠনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তাদের নেতৃত্বেই নয়া সরকার গঠনের দাবি জানানো হবে। তাদের সমর্থন দেবে শিবসেনা ভেঙে বেরিয়ে আসা একনাথ শিন্ডে গোষ্ঠী। বৃহস্পতিবারই রাজ্য বিজেপি নেতারা বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবেন। অন্যদিকে, শিন্ডেও মুম্বই রওনা দেওয়ার আগে তাঁর শিবিরের বিধায়কদের নিয়ে আলোচনা করবেন। বুধবার রাতে উদ্ধব ঠাকরে ইস্তফা দিতেই বিজেপি পার্টি অফিসে মিষ্টি বিতরণ শুরু হয়। দেবেন্দ্র ফড়ণবিসের মুখে চওড়া হাসির রেখা দেখা যায়। সব ঠিক থাকলে আড়াই বছরের ব্যবধানে তিনিই ফের মহারাষ্ট্রের মসনদে বসতে চলেছেন।

অন‌্যদিকে, রায় ঘোষণার পরেই শিণ্ডে-সহ বিদ্রোহী বিধায়করা অসম থেকে গোয়া উড়ে আসেন। রাতে বিজেপি শাসিত প্রতিবেশী রাজ‌্য গোয়ার একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তাঁরা। সেখান থেকে তাঁদের সরাসরি মহারাষ্ট্র বিধানসভায় নিয়ে যাওয়া হবে বলেই ঠিক হয়েছে। যদিও মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল তাঁদের অনুরোধ করেছেন, বৃহস্পতিবার মুম্বই না গিয়ে একেবারে শুক্রবার শপথের সময় যেতে। আসলে বিজেপি কোনওরকম ঝুঁকিই নিতে চাইছে না। শোনা যাচ্ছে দেবেন্দ্র ফড়ণবিস ফর্মুলা সিক্স মেনে নতুন মন্ত্রিসভা সাজাবেন। অর্থাৎ ৬ জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী। এই মুহূর্তে নির্দল এবং প্রহার পার্টি মিলিয়ে একনাথ শিণ্ডে শিবিরের বিধায়ক সংখ্যা পঞ্চাশের আশেপাশে। তাঁদের মধ্যে ৮ জন মন্ত্রী রয়েছেন। তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হবে। এছাড়াও আরও দুই প্রতিমন্ত্রী পেতে পারে শিব সেনা। আর বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডেকে করা হতে পারে উপমুখ্যমন্ত্রী।
তবে রাজনৈতিক চর্চার বিষয় হল, শিন্ডে গোষ্ঠীর বিধায়কদের উদ্ধব ঠাকরে তাঁদের দল থেকে বহিষ্কার করলে, শিন্ডেকে হয় নতুন দল গঠন করতে হবে। আর তা না হলে বিজেপিতে মিশে যেতে হবে। কিন্তু দ্বিতীয়টি নিয়ে একনাথের ঘরেই প্রবল আপত্তি আছে। কেননা অনেক বিদ্রোহী বিধায়ক আছেন, যাঁরা বিজেপিতে ভিড়তে নারাজ। কারণ, এলাকার রাজনৈতিক ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়তে পারে। এমনকী পরবর্তী ভোটে বিজেপি টিকিটও না দিতে পারে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top