News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত
Image

ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

আগরতলা, ২৮ জুন (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভার আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবিষয়ে জানাতে গিয়ে বলেন, স্বরাষ্ট্র দপ্তরে ১ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এরমধ্যে ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এবং ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের আগেই নেওয়া হয়েছিল।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ১০০ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তাছাড়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে ৬০ জন এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। টিপিএসসি-র মাধ্যমে এগ্রিকালচার অফিসার পদে লোক নিয়োগ করা হবে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী জানান।

তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আইসিডিএস প্রজেক্টের অধীনে ২৫ জন সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ১৭৯ জন অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শিল্প ও বাণিজ্য দপ্তরে মোট ২২ জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে সিনিয়র ইনস্ট্রাক্টর পদে নেওয়া হবে ১৬ জন এবং এলডিসি পদে লোক নিয়োগ করা হবে ৬ জন।

এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আইসিডিএস প্রজেক্টের অধীনে ১৯১টি সুপারভাইজারের পদ নতুন করে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শ্রম দপ্তরে মোট ২০টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলির মধ্যে রয়েছে লেবার অফিসার ৬টি, অফিস সুপারিনটেনডেন্ট ১টি, অ্যাকাউন্টেন্ট ৬টি, হেড ক্লার্ক ৫টি এবং ইউডি ক্লার্ক ২টি। এছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ৬টি ইয়ুথ অর্গানাইজার পদ সৃষ্টি করা হয়েছে।

এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নতুন ৪টি ডিভিশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৪টি ডিভিশন হলো জিরানীয়া ডিভিশন, অমরপুর ডিভিশন, কাঞ্চনপুর ডিভিশন এবং সাব্রুম ডিভিশন। রাজ্যে বর্তমানে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মোট ৯টি ডিভিশন রয়েছে।তিনি বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে ডাই-ইন-হারনেসে বিবাহিত মেয়েরাও এখন থেকে চাকরি পাওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মেয়ের স্বামী যদি অর্থ উপার্জনে অক্ষম হন তবেই মেয়ে চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরের অধীন বিভিন্ন রাস্তা নির্মাণে বিটুমিনের পরিবর্তে বর্জ্য প্লাস্টিকের ব্যবহার সংক্রান্ত একটি পলিসি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে আগরতলা শহরের ৫০ কিলোমিটারের মধ্যে রাস্তা নির্মাণে এই পলিসি ব্যবহার করা হবে, জানান তিনি।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top