News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিকিমে পড়ুয়াবোঝাই বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের
Image

সিকিমে পড়ুয়াবোঝাই বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের

গ্যাংটক, ২৮ জুন (হি. স.) : মঙ্গলবার সিকিমে দুর্ঘটনার কবলে পড়ে পড়ুয়া বোঝাই বাস । আহত হয় বহু পড়ুয়া। এদিন বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুর্ঘটনার খবর পেয়েই সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

টুইটারে হেমন্ত সোরেন জানিয়েছেন, প্রয়োজনে দুর্ঘটনাগ্রস্ত পড়ুয়াদের বিমানে করে রাঁচি নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও উত্তরবঙ্গ ও সিকিমের প্রতিকূল আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আহত পড়ুয়াদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সিকিমের মুখ্যমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানিয়েছেন সোরেন। আহতদের অবশ্য চিকিৎসায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিও।

সিকিমে শিক্ষামূলক ভ্রমণে এসে দুর্ঘটনার কবলে পড়েন রাঁচির কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার ৭ মাইল এলাকার রানিপুরের অরেঞ্জ ভিলেজের কাছে পড়ুয়াবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়। ২২ জন পড়ুয়ার মধ্যে ১৫ জনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জনের মধ্যে তিন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে সিকিম প্রশাসন সূত্রে খবর। 

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top