News Flash

  • Home
  • বিদেশ
  • বাইডেনের স্ত্রী ও মেয়ে সহ নতুন করে রাশিয়ার নিষেধাজ্ঞায় আরও ২৫ মার্কিন নাগরিক
Image

বাইডেনের স্ত্রী ও মেয়ে সহ নতুন করে রাশিয়ার নিষেধাজ্ঞায় আরও ২৫ মার্কিন নাগরিক

মস্কো, ২৮ জুন (হি. স.) : নতুন করে রাশিয়ার নিষেধাজ্ঞায় আরও ২৫জন মার্কিন নাগরিক । এর মধ্যে আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনও। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাশিয়ার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়ে জানানো হয়। নিষেধাজ্ঞার কারণে তাঁরা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।

রুশ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা জারি হওয়া ২৫ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ঘোষণা করছে আমেরিকা। প্রতিবাদ হিসেবে ২৫ জন মার্কিন নাগরিকের নাম নতুন করে ‘স্টপ লিস্টে’ (রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা) যুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন একাধিক মার্কিন সিনেটর। তাঁদের মধ্যে অন্যতম হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রেসলি ও নিউইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও প্রাক্তন সরকারি কর্মকর্তা। 

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top