News Flash

  • Home
  • দেশ
  • Encounter: দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, চলছে গুলির লড়াই
Image

Encounter: দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, চলছে গুলির লড়াই

শ্রীনগর, ২৭ জুন (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টার চলাকালীন সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ত্রুবজির নওপোরা-খেরপুরা এলাকায় এখনও চলছে গুলির লড়াই। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলেছে পুলিশ ও সুরক্ষা বাহিনী।

কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর সোমবার দুপুর থেকে কুলগাম জেলার ত্রুবজির নওপোরা-খেরপুরা এলাকায় অভিযান চালায় পুলিশ ও সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন প্রথমে জঙ্গিরা গুলি চালায়, সুরক্ষা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দিলে নিকেশ হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top