News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন-ভাতার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের দ্বারস্ত ২২ জন মহিলা সাফাই কর্মী
Image

বেতন-ভাতার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের দ্বারস্ত ২২ জন মহিলা সাফাই কর্মী

আগরতলা, ২৭ জুন : বেতন-ভাতা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন মেলাঘরের সাফাই কর্মীরা। বেতনের দাবিতে আজ সিপাহিজলা জেলা শাসকের দ্বারস্থ হলেন ২২ জন মহিলা সাফাই কর্মী। সঙ্গে ছিলেন মেলাঘর পুর পরিষদের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সাহা। 

ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হয়ে আসছেন মেলাঘরের ২২ জন সাফাই কর্মী। বারকয়েক  তারা সোনামুড়া মহকুমা শাসকের দ্বারস্থও হয়েছেন। কিন্তু তিনি তাদের বেতন মিটিয়ে দেবেন বললেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ সাফাই কর্মীদের।এদিন সাফাই কর্মীদের সঙ্গে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সাহা গুরুতর অভিযোগ তুলে বলেছেন, এসডিএম বিভিন্ন চক্রান্তের সঙ্গে জড়িত। ফলে তিনি ইচ্ছে করেই কোনো ব্যাবস্থা গ্রহন করছেন না। তাই বাধ্য হয়ে তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এদিন। অবিলম্বে তাদের বেতন ভাতা প্রদান করার দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

১১ মাসের বেতন বকেয়া, ধর্মনগর জেলা হাসপাতালে ২৭ নিরাপত্তাকর্মীর ধর্না

ধর্মনগর, ১২ আগস্ট:  দীর্ঘ ১১ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে ধর্মনগর জেলা হাসপাতালে ধর্নায় বসেন ২৭…

ByByReshmi Debnath Aug 12, 2026

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top