News Flash

  • Home
  • দিনের খবর
  • লড়াই মূলত আদর্শের, বিরোধীরা যশবন্ত সিনহার পাশে রয়েছেন : রাহুল গান্ধী
Image

লড়াই মূলত আদর্শের, বিরোধীরা যশবন্ত সিনহার পাশে রয়েছেন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার পাশে রয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদ ভবনে যশবন্ত সিনহার মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজয় চকে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি-বিরোধী দলের নেতারা। সেই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “এটা আদর্শের লড়াই, বিরোধীরা যশবন্ত সিনহাজির পাশে রয়েছেন। এটি দু’টি ভিন্ন মতাদর্শের লড়াই, একদিকে ঘৃণা, অন্যদিকে ভ্রাতৃত্ববোধ এবং দেশ।”

এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও বলেছেন, “এটা কোনও ব্যক্তির লড়াই নয় বরং আদর্শের লড়াই। সাম্প্রদায়িকতা বনাম ধর্মনিরপেক্ষতার লড়াই। আমি মনে করি যশবন্ত সিনহাই সেরা প্রার্থী। কংগ্রেস, ডিএমকে, আরজেডি, এনসিপি এবং অন্যরা তাঁকে সমর্থন করছে। এটি দেশের সেরা মূল্যবোধের একটি রংধনু রঙের জোট।”

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top