News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:সন্ত্রাস : তিপ্রা মথার কর্মী  সমর্থকদের রাস্তা অবরোধ
Image

Road Block:সন্ত্রাস : তিপ্রা মথার কর্মী  সমর্থকদের রাস্তা অবরোধ

কমলপুর, ২৭ জুন : নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষুব্দ তিপ্রা মথার কর্মী  সমর্থকরা।রবিবার সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষনার পর বিধায়ক বিষকেতু দেববর্মা ও এমডিসি বিদ্যুৎ দেববর্মাসহ তিপ্রা মথা দলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে সোমবার কমলপুর মহকুমার কচুছড়া থানার জামথুম বাজারে মরাছড়া-আমবাসা রাস্তা অবরোধ করেন দলীয় কর্মী ও সমর্থকরা। ফলে ওই রাস্তার যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল।

রবিবার সুরমা বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষনার পর বিধায়ক বিষকেতু দেববর্মা ও এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ তিপ্রা মথার অন্যান্য স্থানীয় নেতৃত্বের উপর হামলা ও গাড়ী ভাঙচুর করার প্রতিবাদে সোমবার সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত জামথুম বাজারে মরাছড়া-আমবাসা রাস্তা অবরোধ করে রাখে তিপ্রা মথা দলের নেতা কর্মীরা। প্রায় ২ ঘন্টার অধিক ওই সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কচুছড়া থানার ওসি বিদ্যা দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী। তিপ্রা মথা দলের দাবি ছিল দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে। এব্যাপারে কচুছড়া থানার ওসি বিদ্যা দেববর্মা অবরোধকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্থ করলে অবরোধ তুলে নেয় তিপ্রা মথার কর্মীরা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top