News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:সুপ্রিম কোর্টে শিন্ডেদের সাময়িক স্বস্তি, ১২ জুলাই পর্যন্ত ব্যবস্থা না নেওয়ার নির্দেশ ডেপুটি স্পিকারকে
Image

Supreme Court:সুপ্রিম কোর্টে শিন্ডেদের সাময়িক স্বস্তি, ১২ জুলাই পর্যন্ত ব্যবস্থা না নেওয়ার নির্দেশ ডেপুটি স্পিকারকে

ম্বই, ২৭ জুন ( হি. স.) : বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ করার ব্যাপারে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরেওয়াল ১২ জুলাই পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে সোমবার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডে শিবিরের আবেদনের পরবর্তী শুনানি হবে ১১ জুলাই। সমস্ত সংশ্লিষ্ট দলকে তাদের হলফনামা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এর ফলে মহারাষ্ট্র সরকারের চলতি সংকট অন্তত ১২ জুলাই পর্যন্ত ঝুলেই থাকছে। এমনটাই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।

ডেপুটি স্পিকার গত সপ্তাহে শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককে চিঠি দিয়ে জানতে চান, কেন তাঁদের সদস্যপদ খারিজ হবে না। সোমবার বিকেল ৫টার মধ্যে ওই চিঠির জবাব দিতে বলা হয়েছিল। শিন্ডে গোষ্ঠী এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। একইসঙ্গে ডেপুটি স্পিকারের পদত্যাগের দাবি করেও তারা শীর্ষ আদালতে আবেদন করে। গত কদিন ধরে চলতে থাকা এই ডামাডোলের মধ্যেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গোষ্ঠী বিক্ষুব্ধদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যায়। তারই রেশ ধরে সোমবার শিন্ডে-সহ একাধিক বিদ্রোহী মন্ত্রীর দফতর কার্যত কেড়ে নেওয়া হয়েছে। ওই দফতরগুলি উদ্ধব অনুগামী মন্ত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top