News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Meghalaya :পরিবেশ আইনের দুর্বল প্রয়োগে খেদ ব্যক্ত মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির
Image

Meghalaya :পরিবেশ আইনের দুর্বল প্রয়োগে খেদ ব্যক্ত মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির

শিলং, ২৬ জুন (হি.স.) : পরিবেশ আইনের দুর্বল প্রয়োগ হচ্ছে বলে গভীর খেদ ব্যক্ত করেছেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। শিলঙে আয়োজিত ‘মেঘালয় বিচারবিভাগের ক্ষেত্রে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন’-এর উপর একটি কর্মশালায় বক্তৃতা পেশ করছিলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কয়েকটি পরিবেশগত আইন থাকা সত্ত্বেও, এগুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে না। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে পারি না। পৃথিবী চার বিলিয়ন বছর ধরে অবস্থান করছে। মানুষ প্রায় ৩০০,০০০ বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছে। এই মানুষকুল তাঁদের চাহিদা মেটানোর জন্য পৃথিবীর তিন মিলিয়নেরও বেশি প্রজাতি ধ্বংস করেছে।’ তিনি আরও বলেন, বিচারবিভাগ পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বহু অবদান রেখেছে। পরিবেশ সুরক্ষা আইন কার্যকর করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছিল। মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে বলেন, মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পরিবেশ আইন কার্যকর করতেই হবে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top