News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপনির্বাচন : অন্ধ্রপ্রদেশের আত্মাকুর বিধানসভা আসন থেকে ওয়াইএসআরসিপি-র প্রার্থী জয়ী
Image

উপনির্বাচন : অন্ধ্রপ্রদেশের আত্মাকুর বিধানসভা আসন থেকে ওয়াইএসআরসিপি-র প্রার্থী জয়ী

নেল্লোর, ২৬ জুন ( হি. স.) : ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি-র প্রার্থী মেকাপতি বিক্রম রেড্ডি অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার আত্মাকুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ভারত কুমারকে ৮২,৮৮৮ ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে বিএসপি প্রার্থী।নির্বাচন কমিশনের মতে, ওয়াইএসআরসিপি প্রার্থী রেড্ডি মোট ১,০২,২৪১ ভোট পেয়েছেন। একই সময়ে বিজেপি প্রার্থী ভারত কুমার পেয়েছেন ১৯,৩৫৩ ভোট এবং বিএসপি প্রার্থী নন্দা ওবুলেশু ৪,৯০৪ ভোট পেয়েছেন।

গত ২৩ জুন আত্মাকুর বিধানসভা আসনে ভোট হয়। প্রায় ৬৫ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। আত্মাকুর অঞ্চলে মোট ভোটার সংখ্যা ২,১৩,৪০০। এই উপনির্বাচনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়াইএসআরসিপি-র প্রয়াত বিধায়ক গৌতম রেড্ডির ভাই বিক্রম রেড্ডিকে প্রার্থী করেছিল। শিল্পমন্ত্রী তথা আত্মাকুর বিধায়ক মেকাপতি গৌতম রেড্ডি গত ফেব্রুয়ারিতে মারা যান।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top