News Flash

  • Home
  • খেলা
  • National Tournament :জাতীয় আসরে মিশ্র ফলাফল করে ‌রাজ্যে ফিরলো বালিকা ফুটবলাররা

National Tournament :জাতীয় আসরে মিশ্র ফলাফল করে ‌রাজ্যে ফিরলো বালিকা ফুটবলাররা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। রাজ্যে ফিরলো বালিকা ফুটবলাররা। অসমের সোনাপুর থেকে। ওই রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। আসরে ৪ ম্যাচ খেলে ১৬ গোল হজম করে শনিবার রাজ্যে ফিরলো বাসন্তি রিয়াং-‌রা। আসরের একমাত্র সান্তনা পিছিয়ে থেকেও চন্ডীগড় জয়। রাজ্যদলের এতো খারাপ পারফরম্যান্সের কারন কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে?‌ জানা গেছে, কম প্রস্তুতি এবং অধিক সংখ্যক নতুন মুখই ফলাফল বাজে হওয়ার অন্যতম কারন। জাতীয় আসরে ভালো ফলাফল করতে মনিপুর, মিজোরাম, বাংলা, দাদরা এন্ড নদর হাবেলীর মতো দল প্রায় দুই মাস অনুশীলন করে খেলতে এসেছে। সেখানে ত্রিপুরার ফুটবলাররা মাত্র ৭ দিন অনুশীলন করে অসমে গিয়েছিলো। এনিয়ে ত্রিপুরা দলের কোচ শুবেনজিৎ সিনহা স্পষ্টভাবে বলেন,”মাত্র ৭ দিনের অনুশীলনে কখনও ভালো ফলাফল করা যায় না। জাতীয় আসরে ভালো ফলাফল করতে হলে দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করা দরকার। সেদিকে বিশেষ নজর দিতে হবে রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। নতুবা কখনও জাতীয় আসরে ভালো ফলাফল করতে পারবে না ত্রিপুরা”। বাজে পারফরম্যান্সে হতাশ রাজ্য দলের ফুটবলাররাও। ‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top