News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্রৌপদীকে পক্ষাবলম্বন বিএসপি-র, মায়াবতী বললেন দলের আন্দোলনের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত
Image

দ্রৌপদীকে পক্ষাবলম্বন বিএসপি-র, মায়াবতী বললেন দলের আন্দোলনের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত

লখনউ, ২৫ জুন (হি.স.): এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। শনিবার বিএসপি সুপ্রিমো মায়াবতী এ কথা জানিয়েছেন। একইসঙ্গে মায়াবতী জানিয়েছেন, বিজেপি অথবা এনডিএ-র সমর্থনে অথবা বিরোধীদের বিরোধিতায় নয়, আমাদের দল এবং আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবারই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মনোনয়ন পেশ করেছেন দ্রৌপদী মুর্মু। বিভিন্ন দল যেভাবে তাঁর সমর্থনে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে, বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দিতে পারেন তিনি। শনিবার মায়াবতী জানিয়েছেন, “দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বহুজন সমাজ পার্টি। বিজেপি অথবা এনডিএ-র সমর্থনে অথবা বিরোধীদের বিরোধিতায় নয়, আমাদের দল এবং আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top