News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court :বুলডোজারের বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি ২৯ জুন পর্যন্ত স্থগিত
Image

Supreme Court :বুলডোজারের বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি ২৯ জুন পর্যন্ত স্থগিত

লখনউ, ২৪ জুন ( হি. স.) : উত্তরপ্রদেশে বুলডোজার চালানোর বিষয়ে শুনানি ২৯ জুন পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। জমিয়ত-উলেমা-ই-হিন্দ রাজ্য সরকারের হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চাওয়ায় আদালত তা গ্রহণ করেছে।

উত্তরপ্রদেশ সরকার জমিয়তের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে একটি হলফনামা দাখিল করেছে। সরকার বলছে, যাদের ওপর বুলডোজার চালানো হয়েছে, কয়েক মাস আগে তাদের নির্মাণ ভাঙার নির্দেশ জারি হয়েছে। অবৈধ নির্মান অপসারণের জন্য অনেক সময় দেওয়া হয়েছিল। বুলডোজারের সঙ্গে দাঙ্গার কোন সম্পর্ক নেই, এটি ভিন্ন ঘটনা। গত ১৬ জুন আদালত উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করে জবাব দাখিলের নির্দেশ দেয়। আদালত বলেছে, অবৈধ নির্মাণ অপসারণে পুরো প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
গত ১৬ জুন আদালত উত্তর প্রদেশ সরকারকে একটি নোটিশ জারি করে উত্তর দাখিল করার নির্দেশ দিয়েছিল। আদালত বলেছে, অবৈধ নির্মাণ অপসারণে পুরো প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শুনানির সময় আইনজীবী সিইউ সিং জমিয়ত উলেমা হিন্দের পক্ষে উপস্থিত হয়ে বলেছিলেন, দিল্লির জাহাঙ্গীরপুরীতে বুলডোজারের কাজ সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। এক্ষেত্রে, উত্তর প্রদেশ সরকারকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু উত্তর প্রদেশে অন্তর্বর্তী আদেশের অভাবে তা ভাঙচুর করা হয়েছিল। উত্তরপ্রদেশ পৌরসভা আইনে অবৈধ নির্মাণ অপসারণ করতে কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে। ৪০ দিন ব্যবস্থা না নিলেই ভেঙে ফেলা যাবে।

সরকারের আইনজীবী হরিশ সালভে বলেন, প্রয়াগরাজ এবং কানপুরে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার আগে সমস্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জাহাঙ্গীরপুরীতে আগের আদেশের পরে আমরা একটি হলফনামা দাখিল করেছি। ক্ষতিগ্রস্ত কোনও পক্ষই আবেদন করেনি। জমিয়ত উলেমা-ই-হিন্দ, যারা পিটিশন দাখিল করেছিল, তারা ক্ষতিগ্রস্ত নয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top