News Flash

  • Home
  • খেলা
  • Asmita Dey :এশিয়ান আন্তর্জাতিক আসরে ভারতীয় দলে রাজ্যের জুডোকা অস্মিতা দে
Image

Asmita Dey :এশিয়ান আন্তর্জাতিক আসরে ভারতীয় দলে রাজ্যের জুডোকা অস্মিতা দে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো প্রতিযোগিতা-২০২২। ১৮-২১ জুলাই হবে আসর। এই আসরে অংশ নেবে এশিয়ার সব দেশের জুডোকারা জুনিয়র পুরুষ ও মহিলা বিভাগে। উক্ত প্রতিযোগিতায় জাতীয় দলে নির্বাচিত হয়েছেন রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে। এই প্রথম কোন আন্তর্জাতিক আসরে ত্রিপুরার মহিলা জুডোকা ভারতীয় দলে সুযোগ পায়। সে ৪৮ কেজি জুনিয়র মহিলা বিভাগে অংশ নেবে। প্রসঙ্গত কিছুদিন আগে অস্মিতা সর্ব ভারতীয় খেলো ইন্ডিয়া জুডো প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা জয় করেছিল মধ্য প্রদেশের ভূপাল বিশ্ববিদ্যালয়ের হয়ে। সে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী। তার এই সাফল্যে মধ্য প্রদেশ এবং ত্রিপুরাবাসী গর্বিত। ক্রীড়াঙ্গনে অস্মিতার প্রথম গুরু ছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুডো কোচ মানিক লাল দেব। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোর্টস স্কুলে পড়াশুনা ও জুডো প্রশিক্ষন নিয়েছে। ২০১৮ সালে খেলো ইন্ডিয়া স্কীমে ভূপাল পাড়ি দেয়। দীর্ঘ্য চার বছর মানিক স্যারের কাছেই নিরলস  অনুশীলন করেগেছে। দক্ষিন জেলা বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকার  অর্জুন কুমার দের গর্বের মেয়ে অস্মিতা।  অস্মিতার লক্ষ্য বিশ্ব আসরে পদক জয় করা। তাঁর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তার প্রথম কোচ মানিক লাল দেব। তাছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড, স্কুলের দায়িত্ব প্রাপ্ত সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর, জাতীয় রেফারী প্রনব সাহা ও আরও অনেকে। 

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top