News Flash

  • Home
  • দেশ
  • Sanjay Raut: শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায় : সঞ্জয় রাউত
Image

Sanjay Raut: শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায় : সঞ্জয় রাউত

মুম্বই, ২৪ জুন (হি.স.): মহাসঙ্কটে মহারাষ্ট্র সরকার, মহা বিকাশ অগাড়ি (এমভিএ) সরকারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এমতাবস্থায় শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানালেন, শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ১২ জন বিধায়ককে (একনাথ শিন্ডের শিবির) ডিসকোয়ালিফাই ঘোষণা করার প্রক্রিয়া চলছে, তাঁদের সংখ্যা কেবল কাগজপত্রে রয়েছে। সঞ্জয় রাউত দাবি করে বলেছেন, শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায়।

এদিকে, এনসিপি প্রধান শরদ পওয়ারকে হুমকির অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, এমনই দাবি করেছেন সঞ্জয় রাউত। এদিন প্রথমে টুইটারে ও পরে সাংবাদিকদের মুখোমুখি এই দাবি করেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত এদিন টুইট করে জানান, “বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যদি মহা বিকাশ অগাড়ি (এমভিএ) সরকারকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে শরদ পওয়ারকে বাড়িতে যেতে দেওয়া হবে না। এমভিএ সরকার টিকে থাকুক বা না থাকুক, শরদ পওয়ারের প্রতি এই ধরনের ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয়।” রাউত পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “শরদ পওয়ারজিকে হুমকি দিচ্ছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এই ধরনের হুমকিতে কি মোদীজি এবং অমিত শাহজির সমর্থন আছে?”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top