News Flash

  • Home
  • খেলা
  • Football :জাতীয় ফুটবল :‌ ৪ ম্যাচে ১৬ গোল, ওড়িশার কাছেও হেরে বিদায় ত্রিপুরার
Image

Football :জাতীয় ফুটবল :‌ ৪ ম্যাচে ১৬ গোল, ওড়িশার কাছেও হেরে বিদায় ত্রিপুরার

ওড়িশা-‌২                                                                                       ত্রিপুরা-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। ৪ ম্যাচে ১৬ গোল হজম করে আজ রাজ্যে ফিরছে বাসন্তি রিয়াং-‌রা। শুক্রবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ভালো লড়াই করলেও হারতে হয়েছে রাজ্যদলকে। অসমের সোনাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের জানিয়র ফুটবলে। ওই রাজ্যের এল এন আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ত্রিপুরা পরাজিত হয় ০-‌২ গোলে, ওড়িশার বিরুদ্ধে। তবে প্রাপ্ত সুযোগ গুলো যদি কাজে লাগাতে পারতো ত্রিপুরা তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। প্রথমার্ধে ২ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে মোসুমী ওরাং এর শট যদি ক্রশবারে লেগে ফিরে না আসতো তাহলে ম্যাচ আরও জমতো। এছাড়া দ্বিতীয়ার্ধেই মৌসুমী সহ স্নেহা দেবনাথ দুটি সহজ সুযোগ নষ্ট করে দলকে চাপে ফেলে দেয়। এদিন খেলার শুরুতেই বিপক্ষের জনৈক ফুটবলারের নেওয়া শট ক্লিয়ার করতে গিয়ে জটলায় ত্রিপুরার ফুটবলারের মাথায় বল লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষ সময়ে আরেকটি গোল হজম করে ত্রিপুরা। খেলা শেষে অসম ছাড়ার আগে ত্রিপুরা দলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”অন্য ম্যাচগুলোর তুলনায় এদিন ভালো খেলেছে মেয়েরা। কিন্তু অভিজ্ঞতা না থাকায় হারতে হলো। তবে জাতীয় আসরে ভালো ফলাফল করতে হলে আমাদের প্রস্তুতিতে আরও সময় দিতে হবে। মাত্র ৭ দিনের প্রশিক্ষণে ভালো ফলাফল করা যায় না। মনিপুর, মিজোরাম সহ বেশ কয়েকটি দল প্রায় দুই মাস অনুশীলন করে আসরে খেলতে এসেছে। ওই দলের ফুটবলাররা আসরে ভালোও খেলছে। আমাদেরও এমন সুযোগ দিতে হবে রাজ্য ফুটবল সংস্থাকে”। ছত্তিশগড়ের বিরুদ্ধে ‌০-‌১৬ গোলে জয় পাওয়ার এদিন অন্ধ্রপ্রদেশকে ০-‌১৮ গোলে পরাজিত করে মনিপুর। ‌

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top