News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Left Front Tripura :ত্রিপুরায় উপনির্বাচনে কমিশনের ভূমিকায় সন্তুষ্ট বামফ্রন্ট ২২টি বুথে পুন: ভোটের দাবি জানাল
Image

Left Front Tripura :ত্রিপুরায় উপনির্বাচনে কমিশনের ভূমিকায় সন্তুষ্ট বামফ্রন্ট ২২টি বুথে পুন: ভোটের দাবি জানাল

আগরতলা, ২৩ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে কমিশনের ভূমিকায় খুবই সন্তষ্ট বামফ্রন্ট। তবুও, ছাপ্পা ভোটের অভিযোগে ২২টি বুথে পুন: নির্বাচনের দাবি জানিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পুলিশের একাংশের পক্ষপাতমূলক আচরণে পুন: ভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এদিন তিনি বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর-কে পাশে বসিয়ে বলেন, বিজেপি আজ রাজনৈতিক দেওলিয়াপনার প্রমাণ দিয়েছে। নির্বাচনে জেতার জন্য ছাপ্পা ভোটের সহায়তা নিয়ে চেয়েছে। কিন্ত, সার্বিকভাবে সফল হতে পারেনি।

তাঁর দাবি, উপনির্বাচনে তিনটি কেন্দ্রে ব্যাপক রিগিং হয়েছে। তাই, ৬-আগরতলা কেন্দ্রে ১১, ১২, ১৩, ৩০, ৩২, ৫৫ নম্বর বুথ, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ১, ২, ১৮, ১৯, ৫৩, ৫৪, ৩৫, ৩৬, ৪১, ৪৪, ৪৯ বুথ এবং ৪৬-সুরমা কেন্দ্রে ৮, ১২, ১৪, ১৮ এবং ২৪ নম্বর পুন: ভোটের দাবি জানাচ্ছে বামফ্রন্ট।

এদিন তিনি বলেন, আজ উপনির্বাচনে কমিশনের ভূমিকা খুবই সন্তোষজনক ছিল। কিন্ত, পুলিশের একাংশের পক্ষপাতমূলক আচরণে পুন: ভোটের প্রয়োজনীয়তা পড়েছে।

Releated Posts

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top