News Flash

  • Home
  • খেলা
  • Football :কিল্লায় প্রাইজমানি ফুটবল শুরু ২৬শে
Image

Football :কিল্লায় প্রাইজমানি ফুটবল শুরু ২৬শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানিফুটবল শুরু ২৬ জুন থেকে। খেলা হবে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা পিত্রা কামি ক্লাব। ইতিমধ্যে ১৫ দল আসরে অংশ নিয়েছে। আজ অংশ নেওয়ার শেষ দিন। অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে ২৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিচ্ছে উদ্যোক্তা ক্লাব। কিন্তু সমস্যা দেখা দিয়েছে মুষলধারে বৃষ্টিকে নিয়ে। তারপরও উদ্যোক্তারা মাঠটিকে নতুনভাবে সাজিয়ে তোলার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top