News Flash

  • Home
  • খেলা
  • Yoga Olympiad :দিল্লিতে যোগা অলিম্পিয়াডে ত্রিপুরার মনসার সাফল্য
Image

Yoga Olympiad :দিল্লিতে যোগা অলিম্পিয়াডে ত্রিপুরার মনসার সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। দিল্লিতে অনুষ্ঠিত যোগা অলিম্পিয়াডে ত্রিপুরার মনসা দাস স্বর্ণ পদক পেয়েছে। সর্বভারতীয় যোগা আসরে এ ধরনের সাফল্যের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ত্রিপুরাবাসী। বলাবাহুল্য, শংকর দাস এবং সুচিত্রা দাস-এর কনিষ্ঠ কন্যা, উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং নব-দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির যোগা ছাত্রী গত ২০ জুন, সোমবার দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত যোগা অলিম্পিয়াডে সর্বভারতীয়  যোগা প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে। যোগা খেলোয়ার মনসার জন্মভূমি সোনামুড়া গ্রাম, নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি, রমেশ উচ্চতর ইংলিশ মিডিয়াম স্কুল তথা রাজ্যের জন্য সমগ্র ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছে মনসা। এই সাফল্যের জন্য সবাই গর্বিত। তার পেছনে নব-দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির যোগা প্রশিক্ষক সুমন সাহা এবং দেবাশীষ সাহাকে অনেক অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। মনসার এই সাফল্যের পেছনে সমাজের প্রত্যেক অংশের মানুষের আশীর্বাদ রয়েছে বলে তার পরিবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সবার আশীর্বাদে মনসা আরও সাফল্য পাবে বলে প্রত্যেকের প্রত্যাশা।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top