ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। আবারও বিধ্বস্ত ত্রিপুরা। মহারাষ্ট্রের পর এবার দাদরা অ্যান্ড নগর হাবেলীর বিরুদ্ধে। অসমের সোনাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের জুনিয়র ফুটবলে। বুধবার দাদরা অ্যান্ড নগর হাবেলীর বিরুদ্ধে ৭-০ গোলে বিধ্বস্ত হলো ত্রিপুরা। ওই রাজ্যের এল এন আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন শুরু থেকেই যেনো ত্রিপুরার ফুটবলারদের শরীর চলছিলো না। এরই খেসারত দিতে হলো দলকে। এদিন পরাজিত হওয়ায আসর থেকে ছিটকে যেতে হলো ত্রিপুরাকে। গ্রুপে আর মাত্র ১ টি ম্যাচ বাকি রয়েছে ত্রিপুরার, ওড়িশার বিরুদ্ধে। ২৪ জুন হবে ম্যাচটি। চন্ডিগড়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়ার পর দাদরা অ্যান্ড নগর হাবেলীর বিরুদ্ধে আশায় বুক বেধেছিলেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। কিন্তু এভাবে বিনা লড়াইয়ে লজ্জাজনক পরাজিত হতে হবে ভাবতেই পারেননি কেউ। প্রথমার্ধে ৩ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও ৪ টি গোল হজম করে ত্রিপুরা। মহারাষ্ট্রের বিরুদ্ধে হাফ ডজন গোলে পরাজিত হওয়ার পর এদিন ৭ গোল হজম করায় জাতীয় আসরে ত্রিপুরার মান অনেকটাই তলানিতে গিয়ে ঠেকলো। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের কোচ শুভেনজিৎ সিনহা সোনাপুর থেকে টেলিফোনে বলেন,”জঘন্য খেলেছে মেয়েরা। শরীরই যেনো চলছিলো না ওদের। সারাক্ষণ দাড়িয়ে দাড়িয়ে খেলে গোল হজম করলো। এতো বাজে খেলবে ভাবতেই পারিনি”।

Football :জাতীয় ফুটবলে দাদরার বিরুদ্ধে ৭ গোল হজম করে ছিটকে গেল ত্রিপুরা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















