News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: ২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন জি-৭ শিখর সম্মেলনে
Image

Pm Modi: ২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন জি-৭ শিখর সম্মেলনে

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): আগামী ২৬-২৭ জুন জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অংশ নেবেন জি-৭ শিখর সম্মেলনে। জার্মানির শ্লোস এলমাউ-তে আয়োজিত হতে চলেছে এই বছরের জি-৭ শীর্ষ সম্মেলন।

বুধবার বিদেশমন্ত্রক জানিয়েছে, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে ২৬-২৭ জুন শ্লোস এলমাউ-তে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির পৌরহিত্যে এবার আয়োজিত হচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন।
বিদেশমন্ত্রক জানিয়েছে, জি-৭ শিখর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, জি-৭ শীর্ষ সম্মেলনের পর, প্রধানমন্ত্রী ২৮ জুন সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন, সেখানে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top