News Flash

  • Home
  • দেশ
  • হাজিরার জন্য ইডি-র কাছে সময় চাইলেন সোনিয়া, লিখিতভাবে জানালেন কংগ্রেস সভানেত্রী
Image

হাজিরার জন্য ইডি-র কাছে সময় চাইলেন সোনিয়া, লিখিতভাবে জানালেন কংগ্রেস সভানেত্রী

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দেওয়ার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে সময় চাইলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লিখিতভাবে সোনিয়া ইডি-কে জানিয়েছেন, যতদিন না তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন, ততদিন তাঁকে যেন হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে ইডি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। করোনায় সংক্রমিত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাড়ি ফিরেছেন গত সোমবার। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনা মুক্ত হয়ে সবেমাত্র বাড়ি ফিরেছেন, এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। আর সেই কারণেই হাজিরা দেওয়ার জন্য আরও সময় চাইলেন সোনিয়া। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন, কোভিড এবং ফুসফুসের সংক্রমণ জনিত কারণে তাঁকে (সোনিয়া গান্ধী) কঠোরভাবে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, তাই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার ইডি-কে চিঠি লিখেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর হাজিরা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হোক।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top