News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Vote : ত্রিপুরায় প্রায় ১০০ শতাংশ ভোটারের কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, নতুন ভোটার যুক্ত হয়েছে ৪০ হাজার
Image

Tripura Vote : ত্রিপুরায় প্রায় ১০০ শতাংশ ভোটারের কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, নতুন ভোটার যুক্ত হয়েছে ৪০ হাজার

আগরতলা, ২২ জুন (হি. স.) : ত্রিপুরায় প্রায় ১০০ শতাংশ ভোটারের কাছে ভোটার আইডি কার্ড রয়েছে। তাছাড়া, গত জানুয়ারি মাসে আরও ৪০ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ত্রিপুরায় প্রায় ১০০ শতাংশ ভোটারকেই ভোটার আইডি কার্ড প্রদান করা হয়েছে। এই বছরের জানুয়ারি মাসে আরও ৪০ হাজার নতুন ভোটার এবং ৩০ হাজার সংশোধিত ভোটার আইডি কার্ড রাজ্যের ভোটারদের মধ্যে বিলি করা হয়েছে।তিনি বলেন, ভোটার আইডি কার্ড ছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ১২টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র যথা- আধার কার্ড, এমজিএন রেগা জবকাৰ্ড, ছবি সহ ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের পাসবুক, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আরজিআই অনুমোদিত স্মার্ট কার্ড, পাসপোর্ট, ছবি সহ পেনশন নথিপত্র ও সার্ভিস আইডেন্টিটি কার্ড, এমপি / এমএলএ/ এমএলসি-দের অফিসিয়াল আই কার্ড, ইউনিক ডিজাবিলিটি আইডি কার্ড (ইউডিআইডি) দিয়েও ভোটদান করা যাবে। 

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top