News Flash

  • Home
  • দেশ
  • Uddhav Thackeray: মহাসঙ্কটে মহারাষ্ট্র, রাজ্যপালের পর এবার করোনায় সংক্রমিত উদ্ধব ঠাকরে
Image

Uddhav Thackeray: মহাসঙ্কটে মহারাষ্ট্র, রাজ্যপালের পর এবার করোনায় সংক্রমিত উদ্ধব ঠাকরে

মুম্বই, ২২ জুন (হি.স.): রাজনৈতিক সঙ্কটের মধ্যেই আরও এক নতুন সঙ্কটে মহারাষ্ট্র। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সকালেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। করোনায় আক্রান্ত হওয়ার পর বুধবারই দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মহারাষ্ট্রের রাজ্যপালকে। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে।

৮০ বছর বয়সী কোশিয়ারি প্রায় সর্বদাই মাস্ক পরে থাকেন, পাবলিক ইভেন্টে সবসময় তাঁকে মাস্ক পরতে দেখা যায়। এবার তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে দক্ষিণ মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যপাল যেদিন আক্রান্ত হয়েছেন সেদিনই জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। মহারাষ্ট্রে কংগ্রেসের পর্যবেক্ষক কমলনাথ বলেছেন, করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top