News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image

ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আগরতলা, ২১ জুন : রাজ্যে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা কোন ভাবেই থামছে না।  বক্সনগরে গভীর রাতে বাড়ির মালিকের গলায় ধারালো অস্ত্র ধরে ৯ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  কলমচৌড়া থানাধীন বক্সনগর ব্লক ও আইটিআই কলেজ সংলগ্ন কলসীমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জহিরুল ইসলামের বাড়িতে।

ঘটনার বিবরণে জানা গেছে, জহিরুল পেশায় ইট ব্যবসায়ী। তারা পূর্বের বাড়ি ছিল কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া নগর এলাকায়। সম্প্রতি দুই বছর পূর্বে বক্সনগর সোনামুড়া জাতীয় সড়কের পাশে নতুন বিল্ডিং বাড়ি নির্মাণ করেন। যথারীতি তিনি নতুন বাড়িতে তার পরিবার নিয়ে জীবন যাপন করতে শুরু করে। তার এই নতুন বাড়ির কাছাকাছি কোন প্রতিবেশীও আত্মীয় স্বজনের বাড়ি নেই। জহিরুলের নতুন বাড়ির খানিকটা দূরে রয়েছে তার প্রতিবেশীর বাড়িঘর।

প্রত্যেকদিনের ন্যায় জহিরুল তার ব্যক্তিগত কাজ শেষ করে সোমবার রাতে তার পরিবারের সকলকে নিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে যান। রাত আনুমানিক একটা নাগাদ একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে জহিরুলের বাড়িতে হানা দিয়ে নয় লক্ষ টাকা এবং পাঁচ ভরি স্বর্ন সহ মোবাইল এবং এটিএম নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ জানিয়েছে, বাড়ির মূল গেইটে তালা চাবি ভাঙ্গার কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, তদন্তে অনেক রহস্যের উন্মোচন হবে। ঘটনার খবর পেয়ে জহিরুল ইসলামের বাড়িতে ছুটে আসেন এলাকার বিধায়ক শহীদ চৌধুরী সহ অন্যান্যরা।  এই ঘটনা জুড়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top