News Flash

  • Home
  • দেশ
  • PM Modi : বেঙ্গালুরুর আইআইএসসি-র ব্রেন রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi : বেঙ্গালুরুর আইআইএসসি-র ব্রেন রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বেঙ্গালুরু, ২০ জুন ( হি. স.) : সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরুতে সেন্টার ফর ব্রেন রিসার্চ (সিবিআর) উদ্বোধন এবং বাগচি পার্থসারথি মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরে এদিন প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “আইআইএসসি বেঙ্গালুরুতে সেন্টার ফর ব্রেন রিসার্চ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমি খুশি কারণ আমিও এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্মান পেয়েছি। স্নায়বিক ব্যাধিগুলি কীভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে কেন্দ্রটি গবেষণার অগ্রভাগে থাকবে।” অন্য একটি টুইটে বলা হয়েছে, “এমন সময়ে যখন প্রতিটি জাতিকে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, বাগচি পার্থসারথি মাল্টিস্পেশালিটি হাসপাতালের মতো প্রচেষ্টা অত্যন্ত গুরুত্ব বহন করে। আগামীদিনে এটি স্বাস্থ্যসেবা ক্ষমতাকে শক্তিশালী করবে এবং এই ক্ষেত্রে অগ্রগামী গবেষণাকে উৎসাহিত করবে।”
এদিন কর্ণাটকের দুদিনের সফরে বেঙ্গালুরুতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী।কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top