News Flash

  • Home
  • দিনের খবর
  • World Music Day :লতার গানেই লতা-স্মরণ, বিশ্ব সঙ্গীত দিবসে অনন্য অনুষ্ঠান কলকাতায়
Image

World Music Day :লতার গানেই লতা-স্মরণ, বিশ্ব সঙ্গীত দিবসে অনন্য অনুষ্ঠান কলকাতায়

কলকাতা, ২০ জুন (হি. স.) : মঙ্গলবার বিশ্ব সঙ্গীত দিবসে শিল্পীরা ফিরিয়ে আনবেন ‘হারানো সুর’। শুভা মুদগল থেকে উস্তাদ রশিদ খান, হরিহরণ, উষা উত্থুপ থেকে পাপন, শুভমিতা, অন্বেষা, সৌরেন্দ্র-সৌম্যজিৎ— এক মঞ্চে এক সুতোয় গাঁথা হয়ে যাবেন দুই প্রজন্ম। সৌজন্যে লতা মঙ্গেশকর। তাঁরই গান গাইবেন সকলে মিলে। লতার গান ধরা দেবে উস্তাদ আমজাদ আলি খাঁয়ের সরোদের মূর্চ্ছনায়।

বিশ্ব সঙ্গীত দিবসে গানে গানেই ফিরে আসবেন প্রয়াত কিংবদন্তি গায়িকা। উদ্যোগের ভাবনায় সৌরেন্দ্র-সৌম্যজিৎ। তাঁরা বলেন, ‘‘গত বারো বছর ধরে প্রতিটি বিশ্ব সঙ্গীত দিবস নতুন আঙ্গিকে উদ্‌যাপনের চেষ্টা করে আসছি। এ বছর যেমন লতাজির ছবির গান নিয়ে কাজ করার কথা ভেবেছি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিল্পী তাঁরই গান গাইবেন, তবে নিজস্ব গায়কির মৌলিকত্ব অক্ষুণ্ণ রেখে। এ ভাবেই আমরা প্রয়াত গায়িকাকে শ্রদ্ধা জানাব। সঙ্গীতের শিকড়ে পৌঁছব তাঁর অপূর্ব সব গানের মধ্যে দিয়ে।’’

২০২২ সঙ্গীত জগতে এক অন্ধকার অধ্যায়। একা লতা নন, এ বছরে হারানোর খাতায় একে একে যোগ হয়েছে শিবকুমার শর্মা,সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি, কেকে-র মত সঙ্গীত ব্যক্তিত্বের নাম। সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানান, প্রয়াত সব শিল্পীর উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই শুরু হবে সঙ্গীত দিবসের অনুষ্ঠান। যার একেবারে শেষে শিল্পী-দর্শক সকলে মিলে গেয়ে উঠবেন লতার জনপ্রিয় একটি গান। তালিকায় কোন গান থাকবে বা কোন শিল্পী লতাজির কোন গান গাইবেন— তা নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চাননি উদ্যোক্তা জুটি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top