News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Election : ত্রিপুরা উপনির্বাচন : প্রচণ্ড বৃষ্টি, বাতিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের নিৰ্বাচনী প্রচার কর্মসূচি
Image

Election : ত্রিপুরা উপনির্বাচন : প্রচণ্ড বৃষ্টি, বাতিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের নিৰ্বাচনী প্রচার কর্মসূচি

আগরতলা, ১৯ জুন (হি.স.) : বিজেপি-প্রার্থীদের পালে হাওয়া তুলতে একদিনের ঝটিকা সফরে ত্রিপুরায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ সারাদিন চারটি বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে এ-প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর কথা ছিল ড. শর্মার। কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন হিমন্তবিশ্বের প্রায় সব কয়টি নির্বাচনী সমাবেশ আপাতত বাতিল করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত নতুন সূচি জারি করা হয়নি।

আজ তাঁর ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রফেসর ডা. মানিক সাহা (মুখ্যমন্ত্রী), ৬ নম্বর আগরতলা কেন্দ্রের ডা. অশোক সিনহা, ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের স্বপ্না দাস পাল এবং ৫৭ নম্বর যুবরাজনগর কেন্দ্রের মলিনা দেবনাথের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার কথা ছিল।
ধারা বৃষ্টির দরুন নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর তাঁর সফরসঙ্গী অসমের পর্যটন ইত্যাদি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া সহ কয়েকজনকে নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে অবতরণ করে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উড়ান। বিমানবন্দরে ফুলের পাপড়ি, ফুলের মালা, উত্তরীয় পরিয়ে মুহুর্মুহু জয়ধ্বনী দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় সর্বস্তরের কার্যকর্তারা।
এখানে অসমের মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ৮ নম্বর টাউন বড়দোয়ালির দলীয় প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহা (মুখ্যমন্ত্রী) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হেলিকপ্টারে করে তাঁর উত্তর ত্রিপুরা জেলার উপতাকালিতে ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলিনা দেবনাথের নির্বাচনী জনসভা, এর পর ধলাই জেলার সালেমা বাজারে ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের স্বপ্না দাসের নির্বাচনী প্রচার শেষ করে আগরতলায় ফিরে আসা কথা ছিল। এখানে কেন্দ্রীয়ভাবে আয়োজিত রবীন্দ্র শতবর্ষ ভবনে যৌথ নির্বাচনী সভায় দুটি আসনের প্রার্থী যথাক্রমে বড়দোয়ালির দলীয় প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহা এবং আগরতলা কেন্দ্রের ডা. অশোক সিনহার নির্বাচনী প্রচারে ভাষণ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, এটা ছিল নির্ধারিত সূচি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় সব কয়টি সূচি আপাতত বাতিল করা হয়েছে। নয়া কৰ্মসূচির অপেক্ষায় দলীয়

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top