News Flash

  • Home
  • দেশ
  • Agneepath :অগ্নিপথ প্রকল্পের রোলব্যাকের কোনও প্রশ্নই নেই : অনিল পুরী
Image

Agneepath :অগ্নিপথ প্রকল্পের রোলব্যাকের কোনও প্রশ্নই নেই : অনিল পুরী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে ঘটে চলা বিক্ষোভ ও হিংসার মধ্যেই ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানিয়ে দিলেন, অগ্নিপথ প্রকল্পের রোলব্যাকের কোনও প্রশ্নই নেই। একইসঙ্গে হিংসার নিন্দা করে তিনি বলেছেন, সেনাবাহিনী হিংসার নিন্দা করে। দাঙ্গাকারীরা সেনাবাহিনীর অংশ হবে না।

অনিল পুরী বলেছেন, শৃঙ্খলাই ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি। অগ্নিসংযোগ, ভাঙচুরের কোনও স্থান নেই। প্রত্যেকেই একটি শংসাপত্র দেবে যে তাঁরা প্রতিবাদ অথবা ভাঙচুরের অংশ ছিল না। পুলিশ ভেরিফিকেশন ১০০ শতাংশ, এটা ছাড়া কেউ জয়েন করতে পারবে না।”
অগ্নিপথ নিয়োগ প্রকল্পের স্বপক্ষে রবিবার সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনার তিন বাহিনী— পদাতিক, বায়ুসেনা এবং নৌসেনার শীর্ষকর্তারা। লেফটেন্যান্ট জেনারেল অনিলের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, এয়ার মার্শাল এসকে ঝা। এদিন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী বলেছেন, এই বছরের ২১ শে নভেম্বর থেকে, প্রথম নৌ-অগ্নিবীররা প্রশিক্ষণ নিতে, ওড়িশার আইএনএস চিল্কায় পৌঁছতে শুরু করবে। মহিলা এবং পুরুষ উভয় অগ্নিবীরদের জন্য অনুমতি দেওয়া হয়েছে।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top