News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভূমিধসে কাটলিছড়ায় যুবকের মৃত্যু, কৃত্রিম বন্যায় বিপর্যস্ত হাইলাকান্দির জনজীবন
Image

ভূমিধসে কাটলিছড়ায় যুবকের মৃত্যু, কৃত্রিম বন্যায় বিপর্যস্ত হাইলাকান্দির জনজীবন

হাইলাকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : ধারা বর্ষণের ফলে হাইলাকান্দি জেলায় ভূমিধসে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মাটি চাপা পড়ে জেলার কাটলিছড়া থানার দীননাথপুরে বাহার উদ্দিন লস্কর নামের এই যুবকের মৃত্যুর খবরে সমগ্র জেলায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

গত দুদিনের প্রবল বর্ষণে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে গোটা অসমের সঙ্গে হাইলাকান্দি সহ সমগ্র বরাক উপত্যকায়। কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে হাইলাকান্দি শহর। শহরের রাস্তায় হাঁটু থেকে কোমর জল থই-থই করছে। নালার নোংরা জল রান্না ঘরে ঢুকছে। জলবন্দি শহরের মানুষকে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। শহরের বহু রাস্তায় মানুষ মাছ ধরছেন। শহরের অলগলি জমাজলে টইটুম্বুর হয়ে আছে। সেই সঙ্গে নদীভাঙন, ভূমিধস আর জলে ডোবার আতংক বিরাজ করছে জেলার সর্বত্র।

শনিবার সকালেই জেলার কাটলিছড়া থানার দীননাথপুরে মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এর পর এদিন বিকেলে বন্দুকমারা এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। অন্যদিকে এদিন ধনেশ্বর-ভৈরবী জাতীয় সড়কের লালা ব্লক এলাকায় রাস্তার উপর অসংখ্য মানুষ মাছ ধরছেন। এককথায় প্রবল বর্ষণের ফলে শহরে কৃত্রিম বন্যায় সাধারণ মানুষকে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top