News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের লাকিসরাই জংশনে পুড়ল ট্রেন, লখমিনিয়া স্টেশনে ভাঙচুর-আগুন
Image

বিহারের লাকিসরাই জংশনে পুড়ল ট্রেন, লখমিনিয়া স্টেশনে ভাঙচুর-আগুন

পাটনা, ১৭ জুন (হি.স.): উত্তেজনা কমছে না, বরং তা উত্তরোত্তর বাড়ছে। শুক্রবার সকালে আবারও বিহারে ট্রেনে অগ্নিসংযোগ করল আন্দোলনকারীরা। কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরানো হয়। দুটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বিহারের সমস্তিপুরে হাজিপুর বারাউনী রেল বিভাগের মহিউদ্দিননগর স্টেশনে এদিন সকালে বিক্ষোভ শুরু করে একদল জনতা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। সেই ট্রেনের আগুন ধরিয়ে দেওয়া হয়।

রেল সূত্রের খবর, শুক্রবার সকালে লাকিসরাই জংশন স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ট্রেনে। পুলিশ জানিয়েছে, ভিডিও তুলতে বাধা দেওয়া হয়, এমনকি ফোন কেড়েও নেওয়া হয়। ৪-৫ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা নিজেরাই ট্রেনের বাইরে বেরিয়ে আসেন। ‘অগ্নিপথ’-এর বিরোধী বিক্ষোভকারীরা তান্ডব চালায় বিহারের লখমিনিয়া স্টেশনেও। স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। লখমিনিয়া স্টেশনে রেল অবরোধও করা হয়। ফলে থমকে যায় অনেক ট্রেন। বিহারের কুলহারিয়া স্টেশনের ট্রেনের কোচে তান্ডব চালানো হয়।

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ওই প্রকল্পে সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। কোনও পেনশন থাকবে না।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top