News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা চলছে সোনিয়ার, রয়েছে কোভিড পরবর্তী উপসর্গও
Image

শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা চলছে সোনিয়ার, রয়েছে কোভিড পরবর্তী উপসর্গও

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এই মুহূর্তে কোভিড-পরবর্তী অন্যান্য উপসর্গের পাশাপাশি শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে শনাক্ত করা ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসা চলছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ১ জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। শ্বাসকষ্টের সমস্যা ও অন্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন সোনিয়াকেও তলব করেছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। এর আগে বৃহস্পতিবার রাতেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মায়ের সঙ্গে সারারাত সময় কাটিয়েছেন তিনি।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top