News Flash

  • Home
  • ত্রিপুরা
  • IPFT : বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগের চূড়ান্ত শুনানি ৯ সেপ্টেম্বর
Image

IPFT : বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগের চূড়ান্ত শুনানি ৯ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ জুন৷৷ আইপিএফটির বিধায়ক বৃষকেতু দেববর্মার বিধানসভার সদস্যপদ থেকে পদত্যাগ ইস্যুতে চূড়ান্ত শুনানি হবে আগামী ৯ সেপ্টেম্বর৷ বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা জানিয়েছেন৷

তিনি জানান, ইতিপূর্বে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগপত্রের পরিপ্রেক্ষিতে দায়ের করা পিটিশনের শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল৷ কিন্তু দলের সুপ্রিমো এনসি দেববর্মা অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি এবং পরে ৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল৷ কিন্ত, ওইদিনও শুনানি সম্ভব হয়নি।

অধ্যক্ষ বলেন, উভয় পক্ষকে আজ উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ দলের সভাপতি এনসি দেববর্মা আজ আইনজীবীকে সাথে নিয়ে উপস্থিত ছিলেন৷ কিন্তু বিধায়ক বৃষকেতু দেববর্মা আজও অনুপস্থিত ছিলেন৷ এনসি দেববর্মার জমা দেওয়া সমস্ত নথিপত্র এদিন যাচাই করা হয়েছে বলে জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী৷
অধ্যক্ষ শ্রী চক্রবর্তী আরও জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে৷ ওইদিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top