News Flash

  • Home
  • বিদেশ
  • Covid 19 : বাংলাদেশে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী
Image

Covid 19 : বাংলাদেশে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৬ জুন (হি. স.) : বাংলাদেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৩৫৭ জন। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নতুন করে আক্রান্তের মধ্যে ৩২৮ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। এক লাফে সংক্রমণ হার ৫ দশমিক ৭৬ শতাংশে পৌঁছে গিয়েছে। অর্থা‍ৎ প্রতি ১৮ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা ক্রমশ বাড়ছে। পড়শি দেশগুলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই এখনও যারা বুস্টার ডোজ নেননি, তাঁদের অনুরোধ করছি দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন। কেননা, বুস্টার ডোজ নেওয়া থাকলে মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।’ এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মারণ ভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই রয়েছে।’

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top