News Flash

  • Home
  • দিনের খবর
  • PM Modi: আসন ছাড়াও প্রাণায়ামের বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে যোগায় : প্রধানমন্ত্রী
Image

PM Modi: আসন ছাড়াও প্রাণায়ামের বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে যোগায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): আসন ছাড়াও প্রাণায়ামের বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে যোগাভ্যাসে। টুইট করে দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার যোগাভ্যাসের একটি ভিডিও টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন ছাড়াও যোগায় রয়েছে বিভিন্ন ধরনের প্রাণায়াম যেগুলির বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে। আপলোড করা ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, এই ভিডিও-তে আছে ওই সব প্রাণায়াম সম্পর্কে বিশদ বিবরণ।

খুব বেশি দিন আর বাকি নেই, আগামী সপ্তাহে অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, আসন ছাড়াও যোগায় রয়েছে বিভিন্ন ধরনের প্রাণায়াম যেগুলির বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে। দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, যোগাভ্যাস নিয়ে মাঝেমধ্যেই টুইট করছেন প্রধানমন্ত্রী। যোগের সুফল সম্পর্কে দেশবাসীকে অবগত করছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top