News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Churaibari : চুরাইবাড়িতে নাবালিকার মৃত্যু নিয়ে রহস্য বাড়ছে
Image

Churaibari : চুরাইবাড়িতে নাবালিকার মৃত্যু নিয়ে রহস্য বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ জুন৷৷ জলে ডুবে নাবালিকার রহস্য মৃত্যুর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলেও আসল রহস্য উন্মোচনে ব্যর্থ পুলিশ৷ ন্যায় বিচারের আশায় মৃতার পরিবার৷
গত ৩১ শে মে জলে ডুবে মৃত্যু হয়েছিল উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া এলাকার খোদেজা বেগমের নাবালিকা মেয়ে জায়েদা বেগমের৷ মৃতার পরিবার এই ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে নারাজ৷ এনিয়ে মামলাও হয়েছিলো চুরাইবাড়ি থানায়৷ক্রেশার মালিক নেজাম উদ্দিন সহ তার ক্রেশারে স্থায়ী কাজের দায়িত্বে থাকা ফাতিমা বিবির বিরুদ্ধে সন্দেহজনক মামলা করেছিল মৃতার পরিবার৷যদিও পুলিশ এখনো এই ঘটনার কোন কুল কিনারা করতে সক্ষম হয়নি৷তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তারা এই ঘটনার তদন্তে নামবে৷এদিকে মৃতার পরিবারের অভিযোগ নাবালিকা মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷তারা সুষ্ঠু তদন্ত ক্রমে ন্যায়  বিচার আর্জি জানিয়েছেন৷সন্দেহভাজন দুজনের নামে তারা মামলাও রজু করেন চুরাইবাড়ি থানায়৷ পুলিশ পক্সো ধারায় মামলাও রুজু করেছে৷বিষয়টি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়৷ ঘটনার প্রায় পনেরো দিন অতিবাহিত হওয়ার পর ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে৷ যে পাথর ক্রেশার তথা কোয়াড়ীতে মৃত নাবালিকা জায়েদা বেগম কাজ করত সেখানকার দায়িত্বে থাকা ফাতিমা বিবির দেওয়া বয়ানে অনেকটাই ইংগিত বহন করছে৷জানা যায় তার বাড়ি নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায়৷তাকে এবিষয়ে জিজ্ঞেস করলে সে জানায়,ঘটনার দিন নাবালিকা মেয়েটিকে সে বাড়ি থেকে ফোন করে এনেছিল ঠিক,কিন্তু কাজ শেষে যখন স্নান করতে যায় তখন তাকে স্নানে যাওয়ার কথা বলে ফাতিমা৷জবাবে মেয়েটি বলে মাসি তুমি যাও আমি পরে আসছি৷এই বলে সে স্নান করতে চলে যায় অন্যত্র একটি জলাশয়ে৷তখন ক্রেশার মালিক নেজাম উদ্দীনও সেখানে ছিলো না বলে তার বক্তব্য৷স্নানে যাওয়ার সময় ফাতিমা নাবালিকাকে ক্রেশারের অফিস ঘরের বারান্দায় রেখে যায়৷তখন বাইরে বোল্ডার ফাটানো অর্থাৎ চেলি করার কাজে ছিলো নাজিম ওরফে ডাইল নামের এক ব্যক্তি৷তাছাড়া পাশের ক্রেশার থেকে বোউল চালক অনল পাল নামে অন্য এক যুবক তাদের ক্রেশারে আসছিলো৷জানা যায়, তাদের দুজনেরই বাড়ি আসামের করিমগঞ্জ জেলায় বলে জানা যায়৷মাত্র আধঘন্টা সময়ের মধ্যেই ফাতিমা স্নান সেরে ফিরে এসে দেখতে পায় পাশেরই একটি জলাশয়ে লোকজন জড়ো হয়ে নাবালিকা মেয়েটির মৃত দেহ খুঁজছিলো৷সে আর কিছুই জানেনা বলে দাবি করে৷তবে তার চোখে মুখে ছিলো আতঙ্কের ছাপ৷এদিকে পাথর চেলি করার কাজে নিযুক্ত নাজিম ওরফে ডাইল নামের যুবকটি ঘটনার পর থেকেই নিখোঁজ৷তার মোবাইল ফোনও নাকি সুইচ অফ রয়েছে৷ অপর দিকে পাশের ক্রেশারে কাজের দায়িত্বে থাকা দুই শ্রমিক বাসু নাথ ও প্রানতোষ নাথ জানান,ঐ দিন তারা যখন কাজ করছিলেন তখন তারা দূর থেকে দেখতে পান পাশের জলাশয়ের দিকে একটি মেয়ে স্নান করতে যাচ্ছিলো৷কিন্তু তারা ঠিক চিনতে পারেননি কে স্নান করতে গিয়েছিল৷তার কিছুক্ষণ পরই বোউল চালক অনল পালকে তারা জলাশয়ের দিকে যেতে দেখেন৷ পাশাপাশি সংবাদকর্মীরা স্থানীয় প্রতিবেশী প্রানেশ নাথ সহ এলাকার টুকটুক চালক অভিজিৎ সিং নামের এক যুবকের কাছ থেকে এবিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান,এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে৷তবে ঐ ফাতিমা বিবিকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে আসল রহস্য পাওয়া যেতে পারে৷তবে তাদের দেওয়া বয়ান ও ফাতিমা বিবির বয়ানে এটাই স্পষ্ট যে, ঐ ক্রেশারে কাজের দায়িত্বে থাকা ফাতিমা বিবি এবং পাথর চেলি করার কাজে থাকা পলাতক নাজিম ওরফে ডাইলকে পুলিশ আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসতে পারে মূল অপরাধীদের নাম৷সাথে খাদিম পাড়া এলাকার মানুষ ও ক্রেশার মালিক চাইছেন এই ঘটনা যদি জলে ডুবে স্বাভাবিক মৃত্যু না হয়ে পরিকল্পিত খুন হয়ে থাকে, তবে পুলিশ দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করুক৷ন্যায় বিচার পাক মৃত নাবালিকা জায়েদা বেগমের পরিবার৷এখন দেখার বিষয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ এই ঘটনার মূল রহস্য উদঘাটনে কতটুকু সক্ষম হয়৷ কতটুকু ন্যায় বিচার পায় স্বজন হারা পরিবারটি৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top