News Flash

Image

টিএসআর নিয়োগের দাবিতে আবারো আন্দোলন

আগরতলা, ১৫ জুন : চাকরির দাবিতে পুনরায় আন্দোলনে নামল টিএসআর–এর নিয়োগ পরীক্ষার যোগ্য প্রার্থীরা। বুধবার বঞ্চিত প্রার্থীদের একাংশ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ তুলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে যান। কিন্তু পুলিশ তাদের  ফায়ার  সার্ভিস চৌমুহনীতে  আটকে দিয়েছে। শেষ পর্যন্ত তারা ফায়ার সার্ভিস চৌমুহনীতেই বিক্ষোভ প্রদর্শন করেছেন। 

পুলিশের সদর কার্যালয়ে  যাওয়া ডেপুটেশন প্রদানকারীদের জানানো হয় তাদের দাবি সনদ পুলিশের হাতে তুলে দিতে। সেই দাবি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন তারা। সেই মোতাবেক দাবি সনদের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দিয়েছেন ডেপুটেশন প্রদানকারীরা।তাঁদের বক্তব্য, নিয়োগ সংক্রান্ত বিষয়ে গড়মিল রয়েছে। তাই সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন তারা।  এদিন টি এস আর এবং আই আর বি দুটি ব্যাটেলিয়ানে একই সাথে নিয়োগের দাবি জানিয়েছেন  বঞ্চিত প্রার্থীরা। পরে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। তবে দাবি পূরন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন যোগ্য প্রার্থীরা।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top