News Flash

  • Home
  • দেশ
  • J P Nadda: বিজেপি উন্নয়নের রাজনীতি করে: জেপি নড্ডা
Image

J P Nadda: বিজেপি উন্নয়নের রাজনীতি করে: জেপি নড্ডা

গোরক্ষপুর, ১০ জুন(হি.স) : পরিবারতন্ত্রের রাজনীতিতে বিরোধী দলগুলিকে ফের আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। শুক্রবার সিকতৌড়ায় অবস্থিত রানিডিহা ময়দানে গরীব কল্যাণ সভায় ভাষণ তিনি বলেন, বিজেপি পরিবারতন্ত্রের নয়, উন্নয়নের রাজনীতি করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজনীতির কর্মসংস্কৃতি অর্থ বদলে দিয়েছেন। বংশবাদ, পরিবারবাদ, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, বর্ণবাদকে অস্বীকার করে উন্নয়নের রাজনীতিকে উৎসাহিত করেছেন মোদী। শুধু সবার জন্য উন্নয়ন এবং সবার উন্নয়নের কথা বলা হচ্ছে না, এটি একটি সুনির্দিষ্ট আকার দেওয়ার জন্যও কাজ করা হচ্ছে। তিনি বলেন, ২০১৪ সাল পর্যন্ত উত্তরপ্রদেশে মাত্র ১৫ টি মেডিকেল কলেজ ছিল, আজ মোদী সরকারের অধীনে ৭৩ টি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং কাজ চলছে। আরডি মেডিকেল কলেজের জন্য বিশেষ সুপার স্পেশালিটি ব্লক খোলা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যোগী বলেন, ২০১৪ সালের পর দেশের ব্যবস্থায় পরিবর্তন এসেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকল কল্যাণমূলক প্রকল্পের সুফল সমাজের শেষ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি মনে করিয়ে দেন যে যখন গোরক্ষপুরে এইমস নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছিল, সেসময় জেপি নড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি বলেন, আজ উত্তরপ্রদেশ স্বাস্থ্যের ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে। গোরক্ষপুরে এইমস-এ রোগীদের চিকিৎসা শুরু হলেও জেলা-জেলায় মেডিক্যাল কলেজ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top