News Flash

Image

Fake PRC : ডিমা হাসাও জেলায় ধরা পড়ল নকল পিআরসি

হাফলং (অসম), ৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় এবার ধরা পড়ল নকল পিআরসি। নকল পিআরসি ধরা পড়ার পর উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ নড়েচড়ে বসেছে। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের পক্ষ থেকে ইস্যুকৃত সব পিআরসি পরীক্ষা করে দেখবে বিভাগ।

এখানে এক সাংবাদিক সম্মেলন ডেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের সচিব দেবানন্দ দাওলাগাপু বলেন, গত ২ জুলাই এক নকল পিআরসি ধরা পড়ে। তিনি বলেন, মাহুরের সারন গ্রামের বাসিন্দা তথা বর্তমানে মলহয় গ্রামের বাসিন্দা লালনুইপুই পারাতে এবং লালরামসাই পারাতে নামের দুই ব্যক্তি পিআরসি তৈরি করে দেওয়ার জন্য অ্যালবার্ট লালনেইসাং সালাতে নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেয়। লালনুইপুই পারাতেকে ওই ব্যক্তি পিআরসি তৈরি করে দেওয়ার পর তা দেখে সন্দেহ জাগে লালনুইপুইর। সঙ্গে সঙ্গে তিনি এই পিআরসি পরীক্ষা করার জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের কাছে জমা দেন। তার পর এটি যে নকল পিআরসি তা ধরা পড়ে।

ইতিমধ্যে লালনুইপুই পারাতে এ সম্পর্কে হাফলং থানায় এক এজাহার দাখিল করেছেন বলে জানিয়ে দেবানন্দ দাওলাগাপু বলেন, ডিমা হাসাও জেলায় যে সব পিআরসি পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ থেকে ইস্যু করা হয়েছে সেই সব পিআরসি এবার তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখা হবে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে যাঁদের কাছে পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ থেকে ইস্যুকৃত পিআরসি রয়েছে তাঁদের ভূমি ও রাজস্ব বিভাগের কাছে জমা করতে হবে বলে বুধবার পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে এক নির্দেশ জারি করা হয়েছে।

দেবানন্দ দাওলাগাপু বলেন, পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে ইস্যু করা অরিজিনাল পিআরসি ও সঙ্গে জমির পাট্টা ও রাজস্ব গ্রামগুলির ক্ষেত্রে খানসুমারির তালিকা এবং ১৯৭০-৭১ সালের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভোটার তালিকায় নাম সংবলিত তালিকা সঙ্গে জমা দিতে হবে। তাছাড়া অ-উপজাতি যাঁরা রয়েছেন তাঁরা পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে ইস্যু করা তারিখের ১২ বছর আগের জমির পাট্টা জমা দিতে হবে। যাঁরা আগামী ৯ জুলাইয়ের মধ্যে পিআরসি পরীক্ষার জন্য পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের কাছে পিআরসি জমা দিতে ব্যর্থ হবেন তাঁদের পিআরসি আগামী ৯ জুলাই থেকে বাতিল বলে গণ্য হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের সচিব দেবানন্দ দাওলাগাপু।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top